দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪৪

২২ জুলাই ২০২০, ০২:২৪ PM

© ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৮ জনের।

আজ বুধবার (২২ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

এখন পর্যন্ত দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৫১ জন। একইভাবে ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৫৮ জন ও সুস্থ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে পুরুষ ৩০ জন ও ১২ জন নারী। 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, কেউ আতঙ্কিত হবেন না, সবাইকে সহযোগিতা করেন। প্রয়োজন মনে করলে করোনা পরীক্ষা করিয়ে নিন। যাদের বুথে যাওয়ার সুযোগ নেই, তাদের বাসায় গিয়ে পরীক্ষা করার সুযোগ। সবাই সহযোগিতা করলে করোনা মোকাবিলা সহজ হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬