১০৫ দিন ভেন্টিলেশনে থেকে করোনামুক্ত ফাতেমা

২২ জুলাই ২০২০, ১১:১৯ AM
ফাতিমা ব্রিডল

ফাতিমা ব্রিডল © সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যেই মেডিকেল মিরাকল ঘটল ইংল্যান্ডে। করোনা আক্রান্ত হয়ে ১৩০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন ৩৫ বছরের ফাতিমা ব্রিডল। ৪০ দিন কোমায় ছিলেন তিনি। ১০৫ দিন ভেন্টিলেশনে থাকার পর এখন তিনি অনেকটাই সুস্থ। নিজে থেকে শ্বাস নিতে পারছেন। এবার তিনি দ্রুত বাড়ি ফিরবেন বলে জানা গেছে।

ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, ফাতেমার সুস্থ হওয়ার তিনি খুশি। তার স্বামী সাবেক সেনা কর্মী ট্রেসি ব্রিডল জানিয়েছেন, তার স্ত্রী মেডিক্যাল মিরাকল। এভাবে এতদিন ভেন্টিলেশনে থাকার পর এভাবে সুস্থ হয়ে ওঠা অসাধারণ ব্যাপার।

এর আগে গত ১২ মার্চ ফাতেমাকে সাউদাম্পটন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১ মাস মরক্কোর মোহম্মেদিয়ায় ছুটি কাটিয়ে ৬ মার্চ ইংল্যন্ড ফিরেছিলেন তিনি। তারপর থেকে অসুস্থ বোধ করছিলেন। তার স্বামী ট্রেসি ব্রিডল প্রথম করোনা আক্রান্ত হন। এরপর আক্রান্ত হন তিনি।

এরপরই ফাতেমাকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা কাজ করেনি। গত ১৮ মার্চ তাকে ইনটেনসিভ কেয়ারে দেওয়া হয়। করোনা সঙ্গে একই সঙ্গে নিউমোনিয়া ও সেপসিসে আক্রান্ত হয়ে পড়েছিলেন।

দীর্ঘ ৪০ দিন যাবৎ কোমায় ছিলেন ফাতেমা। মুখের মধ্য দিয়ে টিউব ঢুকিয়ে স্যালাইন মিশ্রন দিয়ে তার ফুসফুস পরিষ্কার করা হয়। এপ্রিলের শেষে তাঁর করোনা সেরে যায় কিন্তু নিউমোনিয়ার চিকিৎসা চলতে থাকে। পরের মাস থেকে ভেন্টিলেটর সাপোর্টও কমিয়ে দেওয়া হয়।

কিছুদিন পর তার স্বাস্থ্যের উন্নতি হয়, নিজে থেকে শ্বাস নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় ৪০ শতাংশ। এপ্রিলের শেষে তার করোনা সেরে যায়। এরপর চলে নিউমোনিয়ার চিকিৎসা। ১০৫ দিন ভেন্টিলেশনে থাকার পর এখন তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নববর্ষ বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
‘বিসিএসের প্রশ্ন তৈরির সময় ৪ দিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়, …
  • ১৩ এপ্রিল ২০২৬
৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি, তালিকা দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬