২৪ ঘণ্টায় পরীক্ষা ও মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

২১ জুলাই ২০২০, ০২:৩৯ PM

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নমুনা পরীক্ষা ও মৃত্যু কমেছে। তবে শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন করে ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জনের। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭০৯ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৩৯৭টি নমুনা।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। এপর্যন্ত সুস্থ ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৯২৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫০ জন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সচেতন হোন, সতর্ক হোন।শুধু একটি উপায় নয়, সবগুলো স্বাস্থ্যবিধি মানতে হবে।

ট্যাগ: করোনা
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬