করোনায় প্রাণ গেল বাবা-ভাই-বোনের

১৯ জুলাই ২০২০, ১০:৩৩ AM

© প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র ৪৩ দিনের ব্যবধানে একই পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারটি পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা।

তারা হলেন- বাবা আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)। স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, গত ৪ জুন হাজীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আউয়াল করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পরদিন মারা যান।

এরপর ১২ জুন তার বাবা আবুল কাশেম মিয়াও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের উভয়ের রিপোর্ট পজিটিভ আসে। আর গত ১৪ জুলাই আউয়ালের বড় বোন কামরুননাহার উপসর্গ নিয়ে মারা যান। ১৮ জুলাই তার করোনা রিপোর্টে পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী বলেন, ১৮ জুলাই পর্যন্ত হাজীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। আর মারা গেছেন ১৭ জন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬