করোনায় ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমেছে

১০ জুলাই ২০২০, ০২:২৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ২৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, নতুন মৃতের মধ্যে হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৮৬ হাজার ৪০৬ জন।

দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুর কথা জানানো হয়। এদিন পর্যন্ত মারা যান দুই হাজার ২৩৮ জন। নতুন তিন হাজার ৩৬০ জনের করোনা শনাক্ত হয়ে। মোট আক্রান্ত হয় এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। আর ২৪ ঘন্টায় নতুন সুস্থ হন তিন হাজার ৭০৬ জন।

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close