ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

২৩ জুন ২০২৬, ০৮:০৭ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৮:০৯ AM
বুয়েটের ছাদ ধস

বুয়েটের ছাদ ধস © সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (২২ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। এ সময় ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকার একটি পুরনো ভবনের ছাদের অংশ ধসে পড়েছে।

পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস কর্মকর্তা অপু কুমার মণ্ডল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুয়েটের ভবনটি ভূমিকম্পের কারণে ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেছে। ঘটনাস্থল ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনটি আবাসিক হওয়ায় সেখানে বসবাসরতদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, একই সঙ্গে ভবনের আশপাশে যাতে কেউ চলাচল না করে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। ভবনটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো আহত ব্যক্তিকে পাইনি। তবে ওপর থেকে কিছু পড়ে সামান্য আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটে থাকতে পারে।’

আরও পড়ুন: ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়

এদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে বিবেচিত।

জানা গেছে, ভূমিকম্পের পর বুয়েটের আবাসিক এলাকার ৩৯-৪০ নম্বর পুরনো ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে একজন আহত হন। তবে আহত ব্যক্তির পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ সময় ঘটনার পর বুয়েটের প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রথিতযশা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভবনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেন বলে জানা গেছে।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬