দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম

প্রথম স্ত্রী মোসা. খাদিজা বেগম (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ

প্রথম স্ত্রী মোসা. খাদিজা বেগম (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ © টিডিসি ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী মোসা. খাদিজা বেগম (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের ৩নং ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে।

আহতরা হলেন— পূর্ব আলীপুর গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে পেশায় নির্মাণ শ্রমিক মো. হাসান সরদার (২৪) এবং তার দ্বিতীয় স্ত্রী মোসা. মীম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম বেশ কিছুদিন যাবত স্বামীর বাড়ি ছেড়ে মহিপুর সদর ইউনিয়নের পুরান মহিপুর এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। প্রথম স্ত্রীর এই অনুপস্থিতির সুযোগে চলতি বছরের ১৭ মে বরগুনা জেলার তালতলী উপজেলার গাবতলি এলাকার মনির হোসেন ফকিরের মেয়ে মীমকে দ্বিতীয় বিয়ে করেন হাসান সরদার। বিয়ের পর তারা আলীপুরের নিজ বসতবাড়িতে সংসার শুরু করেন।

এদিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম চরম ক্ষিপ্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই জের ধরে গত রবিবার রাতে খাদিজা বেগম পরিকল্পিতভাবে হাসান সরদারের বসতঘরের পেছনের অংশের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন। ঘরের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এ সময় ঘুমন্ত অবস্থায় হাসান ও তার দ্বিতীয় স্ত্রী মীমকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন খাদিজা।

আহতদের আর্তচিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় হাসান ও মীমকে উদ্ধার করে তাৎক্ষণিক কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনগণের সহায়তায় হামলাকারী প্রথম স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে। এই নৃশংস হামলার ঘটনায় ভুক্তভোগী হাসান সরদারের মা মোসা. নুরজাহান বেগম (৬০) বাদি হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ২২ জুন ২০২৬ তারিখে মহিপুর থানায় দণ্ডবিধির (পেনাল কোড) ৪৫৭/৩২৪/৩২৬/৩০৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এমন বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9