গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৩ জুন ২০২৬, ০৭:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে গর্তে জমা পানিতে ডুবে জান্নাত নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলার পূর্ব মোয়াটী গ্রামে বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে শিশু জান্নাত পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে থাকা একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা ওই গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ট্যাগ: মৃত্যু
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬