করোনায় প্রাণ গেল জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান মৃধার

১০ জুলাই ২০২০, ০১:৪৪ PM

© সংগৃহীত

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান।

লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতি ছিলেন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ২২ জুন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন করোনা ধরা পড়ে তার। গত ২৪ জুন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
  • ২৩ জুন ২০২৬
গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ২৩ জুন ২০২৬