দেশে করোনায় ৬৩ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ১৮৬৮

০৯ জুলাই ২০২০, ১০:৩৪ PM

দেশে এক হাজার ৮৬৮ চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ জন। এ ভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ হয়েছেন এক হাজার ৪৯১ জন নার্স এবং দুই হাজার ৬০ স্বাস্থ্যকর্মী। এদের সকলেই করোনা সংক্রমিতদের চিকিৎসা দিতে দিয়ে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মৃত চিকিৎসকদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত ১৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মঈন উদ্দীন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। দেশে এ রোগে মারা যাওয় প্রথম চিকিৎসক তিনি।

বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর রোগীদের সেবা দিতে গিয়ে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কর্মী আক্রান্ত বা মৃত্যু হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সরকার। বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর রোগীদের সেবা দিতে গিয়ে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কর্মী আক্রান্ত বা মৃত্যু হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সরকার

গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
  • ২৩ জুন ২০২৬
গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ২৩ জুন ২০২৬