ডা. জাফরুল্লাহকে ৪২ দিন বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

০৯ জুলাই ২০২০, ০৭:২৫ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা, গলার স্বর নিচু ও কাশি থাকায় আরও ৪২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার বিকালে তথ্য জানান প্রতিষ্ঠানটির গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গণস্বাস্থ্যের চিকিৎসকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ৪২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং ভিজিটরদের সঙ্গে দেখা ও কথা না বলতে পরামর্শ দিয়েছেন।

মিন্টু জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা, গলার স্বর নিচু ও কাশি আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয় না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। তিনি নিয়মিত খাওয়া দাওয়া করছেন।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
  • ২৩ জুন ২০২৬
গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ২৩ জুন ২০২৬