করোনায় মৃত্যুর পর অদল-বদল হয়ে গেল স্বামীর লাশ!

০৫ জুলাই ২০২০, ১১:৫৫ AM

© বিবিসি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার মৃত স্বামীর লাশ অদল-বদল হয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এমন একটি ঘটনা। যেখানে এক নারীকে তার স্বামীর অন্ত্যোষ্টক্রিয়া দুইবার সম্পন্ন করতে হয়েছে।

আরেক ব্যক্তির সাথে তার স্বামীর মরদেহ বদল হয়ে যায়। ইস্টার্ন কেপ প্রদেশের অবসরপ্রাপ্ত নার্স নোমসা নোডা বলেন, গত রোববার তার স্বামীকে কবর দেয়া হয়। কিন্তু তিনদিন পর জানা যায় যে, এখানে একটি ভুল হয়েছে।

এরপর বৃহস্পতিবার আবারো দাফনকাজ সম্পন্ন করা হয়। নামের যে ট্যাগ থাকে সেটি অদলবদল হয়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তো সেখানে যেতে দেয়া হয় না। ঠিক সেই কারণেই এই ঘটনাটি ঘটে গেছে। নোডা বলেন, ‘আমি এখন বিমর্ষ।’ খবর: বিবিসি।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬