নিজের বোকামির জন্যই হয়তো মারা যাব, মৃত্যুর আগে করোনা রোগীর পোস্ট

০৪ জুলাই ২০২০, ০৯:৪৬ AM

© সংগৃহীত

করোনা মহামারিতে লকডাউনে ছিলেন তিনি। এক সময় লকডাউনের বন্দি জীবন আর ধৈর্য ধরতে পারলেন না। বেরিয়ে পড়লেন বন্ধুদের সাথে পার্টি করতে। তার এমন বোকামি বড় বিপদ ডেকে আনল। একটা ভুলের মাশুল দিতে হল প্রাণ দিয়ে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা থমাস মেসিয়াম মৃত্যুর আগে একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে নিজের বোকামির কথা স্বীকার করেছেন তিনি। আবার একইসাথে অন্যদের জন্য সতর্কবার্তা লিখে দিয়ে গেলেন।

তিনি বারবার করে বললেন, প্রাণঘাতী করোনাকে যেন কেউ হালকাভাবে না নেয়। এই ভাইরাস যে কতটা মারাত্মক হতে পারে তা তিনি আক্রান্ত হবার পর বুঝতে পারছেন। একটা সামান্য ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। ফেসবুক পোস্ট করার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫১ বছর বয়সী থমাস।

পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন তিনি। গোটা লকডাউন পর্বে তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু মে মাসের শেষের দিকেই বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়ে পড়েন থমাস। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে এক জায়গায় বারবিকিউ পার্টিতে মেতে ওঠেন। ওই পার্টির কয়েকদিন পরেই থমাস অসুস্থ হয়ে পড়েন। জ্বর, শ্বাসকষ্ট, হাতে-পায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরই করোনা টেস্টে পজিটিভ হন তিনি।

গত ২০ জুন ফেসবুকে একটি পোস্ট করে থমাস লেখেন, ‘কয়েক সপ্তাহ আগেই আমি বন্ধুদের সাথে পার্টিতে মেতে ছিলাম। ওই পার্টি থেকে আসার পরে আমার শরীর অসুস্থ হয়। নিজের বোকামির জন্য আমি আমার মা, বোন এবং পরিবারের অন্য সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছি। নিজের করা একটা ভুলের জন্য আমারও প্রাণ সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে একটা ভুলও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আপনারা দয়া করে বাড়ি থেকে বেরোবেন না। এই ভাইরাসকে হালকাভাবে নেবেন না। যদি একান্তই বাড়ি থেকে বেরোতে হয় তা হলে মাস্ক পড়ুন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। ঈশ্বর আপনাদের নিশ্চয়ই রক্ষা করবেন।’

 

সূত্র: জিনিউজ

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence