বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের করোনা উপসর্গে মৃত্যু

০৩ জুলাই ২০২০, ১১:৫৯ AM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক নিউমোনিয়া ও করোনভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলে এমএ হককে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট আসেনি।

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার তার বাসা থেকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বয়সের কারণে তার শারীরিক নানা সমস্যা থাকায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬