রূপান্তরের মাধ্যমে দ্রুত করোনা ছড়াচ্ছে: ফাউসি

০৩ জুলাই ২০২০, ১১:১৮ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে বিশ্বে এই ভাইরাসের এমনভাবে রূপান্তর ঘটেছে (মিউটেশন), যাতে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সম্ভাব্য মিউটেশন ও এর প্রভাবের বিষয়টি নিশ্চিত করতে গবেষণা চলছে। তবে এ নিয়ে সামান্য বিতর্ক রয়েছে বলে মনে করেন হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শক অ্যান্টনি ফাউসি।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শক মহামারি করোনা ভাইরাস নিয়ে এসব কথা বলেন।

ভাইরাস প্রাকৃতিকভাবে পরিবর্তিত হয় এবং বিজ্ঞানীরা এর আগে বলেছিলেন যে, তাঁরা করোনার ছোটখাটো মিউটেশন পর্যবেক্ষণ করেছেন, যা থেকে রোগের বিস্তার বা রোগ সৃষ্টির ক্ষমতা থুব বেশি প্রভাবিত হয় না।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক ফাউসি যে সম্ভাব্য মিউটেশনের কথা বলছেন, সে সম্পর্কে প্রথম জানান লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা। বৃহস্পতিবার তাঁদের একটি নিবন্ধ ‘সেল’ সাময়িকীতে প্রকাশিত হয়। গত মাসেই ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ সেন্টারের ভাইরোলজিস্টরা সম্ভাব্য মিউটেশনের বিষয়ে সতর্ক করে বলেছিলেন, এটি ভাইরাল ট্রান্সমিশন বাড়িয়ে দেয়। তবে মিউটেশন কোন পর্যায়ে ঘটে সে বিষয়টি পরিষ্কার নয়।

দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের ড. হাওয়ার্ড বাচনারকে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, ‘এখানে যে তথ্য পাচ্ছি, এতে একটি একক মিউটেশনের ফলে ভাইরাসটি আরও বেশি প্রতিরূপ বা প্রতিলিপি তৈরি করতে পারে এবং তাতে ভাইরাসের সক্ষমতা আরও বাড়ে। এতে কোনো ব্যক্তির পরিস্থিতি আরও খারাপ হয় কি না, তা অবশ্য আমাদের জানা নেই। এতে শুধু বোঝা যায়, ভাইরাস আরও ভালোভাবে প্রতিলিপি তৈরি করতে পারে এবং আরও ছড়িয়ে পড়তে পারে।’ গবেষকেরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন বলেও জানান ফাউসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা বলেন, সব ভাইরাসের বিবর্তন ঘটে বা তাদের জীবনকালে মিউটেশন ঘটে। করোনার মতো আরএনএ ভাইরাস অন্য ভাইরাসের চেয়ে দ্রুত মিউটেশন ঘটায়। কারণ, মানুষের ডিএনএর মতো আরএনএন ভাইরাসের কোনো প্রাকৃতিকভাবে ভুল পরীক্ষা করার পদ্ধতি নেই। এতে ভাইরাস নিজেকে ঠিক করতে পারে না। যেকোনো মিউটেশন তাকে যেকোনো অর্থপূর্ণ আচরণ পরিবর্তনের দিকে নিতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য মিউটেশন খুঁজে দেখতে জেনেটিক সিকোয়েন্সের ডেটাবেস তৈরি করেছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence