অধিকাংশেরই টিকা নেওয়ার প্রয়োজন হবে না- কারণ জানালেন অক্সফোর্ড বিশেষজ্ঞ

০২ জুলাই ২০২০, ০৪:৩৩ PM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাস মহামারির এই পর্যায়েও এর প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাজার হাজার গভেষনা ও বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে এর কার্যকরী প্রতিষেধক তৈরি করার। এরই মধ্যে অন্তত ১২টি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। এই ভাইরাসের চিকিৎসায় তিনটি টিকার আনুষ্ঠানিক প্রয়োগ বা টিকাগুলির বাজারে আসা এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিকে করোনা প্রতিষেধকের দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকা! এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এ দিকে অধিকাংশ মানুষেরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ, অধ্যাপিকা সুনেত্রা গুপ্ত!

এই বাঙালি বিশেষজ্ঞের দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যাঁরা বয়স্ক বা যাঁদের আগে থেকেই কোনও বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে।

 

সূত্র: জিনিউজ

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
  • ২৩ জুন ২০২৬
গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ২৩ জুন ২০২৬
ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬