১৮ হাসপাতাল ঘুরেও পায়নি চিকিৎসা, অবশেষে বৃদ্ধের মৃত্যু!

০২ জুলাই ২০২০, ১২:৪৬ PM

© প্রতীকী ছবি

ভারতের বেঙ্গালুরুে ৫৭ বছর বয়সের এক করোনা উপসর্গে আক্রান্ত বৃদ্ধকে নিয়ে একে একে ১৮টি হাসপাতাল ঘুরেও ভর্তি না মিললে অবশেষে শারীরিক অবস্থার অবনতি হয়ে মারা যান তিনি। হাসপাতালে কোনো শয্যা নেই। ভেন্টিলেটরেও কোনো বেড খালি নেই। তাই আক্রান্ত রোগীকে একে একে ফিরিয়ে দিল হাসপাতালগুলো। যার মধ্যে ৯টি বেসরকারি এবং ৯টি আরপিটি।

জানা গেছে, এই রোগীর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো নানা উপসর্গ ছিল। ফলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। তারপরেই এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তারা।

এমন ঘটনায় হাসপাতালগুলোর বিরুদ্ধে শোকজ নোটিস পাঠিয়েছে কর্ণাটকের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বলেন, চিকিৎসা না করে মুমূর্ষ রোগীকে ফিরিয়ে দেওয়া শুধুমাত্র অমানবিকই নয়, বেআইনিও। তাই হাসপাতালগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আইনানুযায়ী।

ট্যুইটে তিনি লেখেন, সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ৯টি হাসপাতালকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অপরাধ প্রমাণিত হলে।

পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বৃদ্ধের ছেলে এবং ভাজিতা শনি এবং রবিবার শহরের ১৮টি হাসপাতালে নিয়ে যান ওই বৃদ্ধকে। হাসপাতালে কোনও শয্যা খালি নেই বলে জানায় সব হাসপাতালে। সেজন্য রোগী ভর্তি নিতে পারবেন না। এমনকি প্রাথমিক চিকিৎসা করতেও সব হাসপাতাল অস্বীকার করে বলেই অভিযোগ জানান তারা।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের কমিশনার, কর্ণাটকের প্রাইভেট মেডিক্যাল অ্যাস্ট্যাব্লিশমেন্ট অ্যাক্ট ২০০৭-এর ভিত্তিতে শোকজ নোটিশ পাঠিয়েছেন হাসপাতালগুলোকে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ জবাব না দিতে পারলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: নিউজ১৮

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence