করোনা: মৃত ৮৯ জনের লাশ দাফন করলেন কাউন্সিলর খোরশেদ

২৬ জুন ২০২০, ০৩:০৫ PM

© সংগৃহীত

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্য দিয়েও করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন করে আসছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। নিজের জীবনের ঝুঁকি নিয়েই এ কাজ করে যাচ্ছেন খোরশেদ। সংক্রমিতদের পাশে দাঁড়াতে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এর ভিতরেও থেমে নেই তার কার্যক্রম। এখনও খবর পেয়ে ছুটে যান লাশ দাফনে। এ পর্যন্ত ৮৯ জনের মৃতদেহ দাফন করেছে টিম খোরশেদ-১৩ টিম। তারা ধর্মীয় ও স্বাস্থবিধি মেনে মেনে মৃত ব্যক্তির গোসল করানো থেকে দাফন পর্যন্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসছে।

গতকাল বৃহস্পতিবার ৮৯তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন করে দলটি। ৮৯ তম ব্যক্তি খোরশেদের বন্ধু ইমতিয়াজ শাকিল। কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের এই ডিজিএম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের বাঁচাতে টিম খোরশেদ-১৩ প্লাজমাও দান করে যাচ্ছে। বৃহস্পতিবার দলটির প্রচেষ্টায় ৩১ ও ৩২ তম প্লাজমা দেয়া হয়। সাজেদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত চৈতীকে ২০০ এমএল ‘ও’ পজিটিভ প্লাজমা দেন তারা।

এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ভাইরাসে আক্রান্তদের বাঁচাতে আমি নিজেও প্লাজমা দিয়েছি। এটি রক্তদানের চেয়েও সহজ কাজ। করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীকে প্লাজমা দিলে হয়তো আল্লাহর রহমতে তিনি জীবন ফিরে পেতে পারেন। আমরা সবাইকে আহ্বান করছি— প্লাজমা দিন, জীবন বাঁচান।

সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬