অর্থমন্ত্রীর বড় ভাই করোনাভাইরাসে আক্রান্ত

১৬ জুন ২০২০, ০৯:৫৯ PM

© প্রতীকী ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি। সোমবার (১৫ জুন) আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান এবং অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার। তিনি বলেন, সোমবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন এবং সুস্থ রয়েছেন।

লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ রায় জানান, সভাপতি আবদুল হামিদসহ উপজেলায় এ পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬