করোনা উপসর্গ নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

১৬ জুন ২০২০, ০১:৫৭ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন। মঙ্গলবার(১৬ জুন) সকালে বরিশাল শেরেবাংরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান জানান, গত ৬ জুন (শনিবার) এবিএম খলিলুর রহমানের জ্বর ও কাশি হয়। পরে রোববার (৭ জুন) তিনি বরিশালে ডাক্তার দেখাতে যান। এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে গত দুইদিন আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় তিনি আরও বলেন, এবিএম খলিলুর রহমানের মৃত্যুতে আমরা ভোলা জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শোকাহত। তার মরদেহ তার গ্রামের বাড়ি বড়গুনার তালতলিতে দাফন করা হবে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রাথমিক শিক্ষা অফিসের সকলের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের সঙ্গে আলাপ করে করোনা টেস্ট করা হবে।

 

 

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬