গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে

২৩ জুন ২০২৬, ০২:১৫ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:২৬ PM
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী

ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯-এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। গতকাল সোমবার (২২ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বলেন, জুলাইয়ে বিতর্কিত ভূমিকার জন্য তিন অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে। এছাড়াও একজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগ থাকায় তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর ছাত্রত্ব (এমফিল) সমস্যা থাকায় তার পদটি বাতিলের বিষয়টিও আলোচনায় এসেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ডাকসু নির্বাচনের সময় সাধারণ সম্পাদক নির্বাচিত গোলাম রব্বানীর ছাত্রত্ব না থাকায় তার ডাকসুর পদ বাতিল করার সিদ্ধান্ত আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এর আগে গতবছরের নভেম্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তা বাতিল এবং একইসঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল একাডেমিক কাউন্সিল।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬