ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৩ জুন ২০২৬, ০১:৪৭ PM
সারোয়ার আলম ও ডা. জাহেদ উর রহমান

সারোয়ার আলম ও ডা. জাহেদ উর রহমান © টিডিসি সম্পাদিত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে মাজার সংক্রান্ত ইস্যু জড়িত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সিলেটের ডিসির বদলিকে একটি মাজারে তার নেওয়া পদক্ষেপের সঙ্গে যুক্ত করার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ করছেন। তবে শুধু কোনো ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে বলেই এ ধরনের ধারণা তৈরি করা ঠিক নয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের এখতিয়ারের মধ্যে সম্পাদিত সব কর্মকাণ্ডের ব্যাখ্যা সব সময় প্রকাশ করা হয় না। রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিবৃতি দিয়েছে। এর বাইরে নতুন করে কিছু বলার নেই।

তিনি বলেন, বিভিন্ন বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সক্রিয় রয়েছে। সরকারের যে অবস্থান, সেটিই বর্তমানে বলবৎ থাকবে। তার মতে, ডিসির বদলির ক্ষেত্রে মাজার সংক্রান্ত কোনো ইস্যু নেই।

এদিকে মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারেরও দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9