ঢাকায় বসবাসকারীদের সুখবর দিলেন ড. বিজন শীল

১৫ জুন ২০২০, ০৯:৩৯ PM
ড. বিজন শীল

ড. বিজন শীল © ফাইল ফটো

দেশে করোনায় যে পরিমাণ মানুষের আক্রান্ত দেখা যাচ্ছে তার চেয়ে অধিক সেরে উঠেছেন বলে জানিয়েছেন ড. বিজন কুমার শীল। পাশাপাশি রাজধানী ঢাকায় অনেক মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টবডি চলে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইতোমধ্যে পিক টাইমে চলে এসেছি কিংবা তার কাছাকাছি এসেছি। আপনারা যে পরিমাণ আক্রান্ত দেখেছেন, তার তুলনায় অধিক মানুষ সেরে উঠেছেন এবং তারা তা জানেনও না। হয়তো তাদের একটু গা ব্যথা করেছে, জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে কিংবা একটু পেটে সমস্যা হয়েছে। কিন্তু তারা সুস্থ হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, যাদের মধ্যে অ্যান্টিবডি এসে গেছে, তারা করোনার প্রাদুর্ভাবকে বন্ধ করে দিতে পারে। কারণ তাদের শরীরে ভাইরাস গ্রো করতে পারবে না, তখন ভাইরাসের পরিমাণ কমে আসবে। ফলে মানুষ আর আক্রান্ত হবে না। ঢাকা শহরেই অনেক মানুষের শরীরে ইতোমধ্যে অ্যান্টিবডি চলে এসেছে। সঙ্গত কারণেই ভাইরাসের প্রকোপ কমে যাবে।

দেশে ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  এক হাজার ২০৯ জনে।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬