সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত, পরিসংখ্যানবিদের মৃত্যু

১৫ জুন ২০২০, ০৪:১৬ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনা সংক্রমণ থেকে মুক্তির পর ফের করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আবদুল মতিন (৫৯) মারা গেছেন। সোমবার (১৫ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত এপ্রিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় আবদুল মতিনের। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না। এর পর ফের পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ আসে।

এর পর তিনি বাসায় ফিরে যান এবং অফিসও করা শুরু করেন। এর কিছুদিন পর থেকে আবদুল মতিনের জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও গলাব্যথা শুরু হয়। এর পর বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে ১০ জুন থেকে আবদুল মতিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর পর নমুনা পরীক্ষায় রোববার তার করোনা পজিটিভ ধরা পড়ে। আজ সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬