করোনা মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে: টিআইবি

১৫ জুন ২০২০, ০১:০৪ PM

© বিবিসি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি প্রকটভাবে লক্ষণীয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  আজ সোমবার (১৫ জুন) অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

‘করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক টিআইবির একটি গবেষণাপত্র আজ অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেই গবেষণার প্রসঙ্গ টেনে ইফতেখারুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি বিদ্যমান।

এছাড়া দীর্ঘসময় ধরে পরিকল্পনাহীনতা, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেট বরাদ্দের কারণে স্বাস্থ্যখাতের দুর্বলতা করোনাকালীন এই সঙ্কটে উন্মোচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: বিবিসি বাংলা।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬