করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

১৪ জুন ২০২০, ১০:৪৯ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তার মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে ফলাফলে করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে মারা যান তিনি।

প্রতিমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, গত শুক্রবার থেকে হালকা কাশি ছিল প্রতিমন্ত্রীর। গতকাল শনিবার সন্ধ্যায় তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০টার দিকে রাজধানীর সিএমএইচে নিয়ে যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার সাথে সাথে লাইভ সাপোর্টে নেয়া হয় তাকে।

রাতে পৌনে ১২ টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মো. আব্দুল্লাহ। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা  শেখ মো. মতিউর রহমান এবং মাতা মোসাম্মৎ রাবেয়া খাতুন। সাত ভাই-বোনের মধ্যে শেখ মো. আব্দুল্লাহ ছিলেন দ্বিতীয়।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬