আইসিইউতে নিয়েও বাঁচানো যায়নি ডাক্তার আরিফকে

১৩ জুন ২০২০, ০৮:২৩ AM

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু মিছিলে যুক্ত হলেন চট্টগ্রামের আরেক ডা. আরিফ হাসান। শুক্রবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান। ওই ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র বলে জানিয়েছেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল।

এর আগে মৃত্যুবরণকারী চট্টগ্রামের চিকিৎসকরা হলেন- এ এম জাফর হোসাইন রুমি, ডা. মুহিদ হাসান, ডা. এহসানুল করিম। চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম ২৫ মে ঈদুল ফিতরের দিন মারা যান ডা. রুমি।

তিনি জানান, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন৷ শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।

নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তিনি পরিবারের সাথে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

তার অক্সিজেন লেভেল ৬০ এ নেমে এসেছিল। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চমেককে নিলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়। চট্টগ্রামের লাভলেইন আবেদীন কলোনি এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

বিদ্যুৎ ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৮ নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্…
  • ২৮ এপ্রিল ২০২৬
যেভাবে টানা ১০ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
২০২৫-এ প্রথম ঘোষণা, আজ পুনরুচ্চারণ—নাহিদের জন্মদিনে হাসনাতে…
  • ২৮ এপ্রিল ২০২৬
কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় না ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: ববি …
  • ২৮ এপ্রিল ২০২৬