মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বয়কটের ডাক

১১ জুন ২০২০, ০২:০৮ PM

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তথা হাত জীবাণুমুক্ত করতে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার সারা বিশ্বে প্রচলিত। এ অবস্থায় ভারতের একটি দরগা থেকে এ ধরনের স্যানিটাইজার বয়কটের আহ্বান জানিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মাওলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার না করার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে দরগা আলা হজরতের সুন্নি মার্কেজ দারুল ইফতার মুফতি নাস্তার ফারুকি বলেন, 'ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ৷ তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়৷ মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে৷ ঈশ্বরের বাসস্থান অপবিত্র করতে পারেন না৷ একটি অপবিত্র স্থানে নমাজ পড়া যায় না৷ জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা৷ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই স্যানিটাইজার বর্জন করুন৷'

অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন।

ভারতের কিছু মন্দিরও চত্বরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের বিরুদ্ধে মত জানিয়েছে৷ সূত্র : নিউজ ১৮।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬