চট্টগ্রামে স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের ১০ সদস্য নিয়ে আক্রান্ত এমপি

১১ জুন ২০২০, ০৮:৫১ AM

© ফাইল ফটো

পরিবারের ১০ জন সদস্যসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পজেটিভ এসেছে। বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

জেলা সিভিল সার্জন জানান, বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সংসদ সদস্যসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য এবং এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। বুধবার দেয়া ফলাফলে ৫ জনের নেগেটিভ আসলেও বাকি ১০ জনই পজেটিভ।

এর আগে চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হন।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬