শীর্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে এই প্রথম চট্টগ্রামের কমিশনার করোনা আক্রান্ত

০৯ জুন ২০২০, ০৮:৩৩ AM

© সংগৃহীত

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এই প্রথম দেশের পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার রাতেই করোনা নমুনা পরীক্ষার ফলাফলে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপির কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত।

তিনি নিজেই সার্বক্ষণিক উপস্থিত থেকে ভাইরাস পরিস্থিতি তদারকি করে যাচ্ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬