সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এখনও অচেতন, রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে

০৭ জুন ২০২০, ০১:০৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি হয়নি। তিনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে অচেতন অবস্থায় রয়েছেন। গত ৫ জুন তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে জানিয়ে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী সাংবাদিকদেরকে জানান, সফল অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা এখনও কিছু বলা যাচ্ছে না। ২৪ ঘণ্টায় মোহাম্মদ নাসিমের অবস্থা খারাপও হয়নি, ভালো হয়েছে এটিও বলা যাবে না।

এর আগে মোহাম্মদ নাাসিমের অবস্থা গভীর সংকটাপন্ন (ডিপ ক্রিটিক্যাল) বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তাকে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কনক কান্তি বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা ডিপ ক্রিটিক্যাল (গভীর সংকটাপন্ন)। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় না গেলে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বোর্ডের অপর সদস্য বিখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মোহাম্মদ নাসিম ডায়াবেটিসে ভুগছেন। তার ব্লাড প্রেশারও আছে। এরই মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আবার ব্রেন স্ট্রোক করেছেন। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মিটিং করে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাকে। বর্তমানে তিনি ভেন্টিলেটরে অচেতন রয়েছেন বলে জানানো হয়েছে।

৫ সদস্যের মেডিকেল আরও আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। গত সোমবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে। এর মধ্যে শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করলে তার অস্ত্রোপচার করা হয়।

উচ্চশিক্ষায় সমন্বয় ও গবেষণা জোরদারে শিক্ষামন্ত্রীর সঙ্গে …
  • ২৮ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬
পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি
  • ২৮ এপ্রিল ২০২৬
বৈষম্যের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবে…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬