বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের

২৩ জুন ২০২৬, ০৪:২৫ PM
সংসদে নুসরাত তাবাসসুম

সংসদে নুসরাত তাবাসসুম © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদে শিক্ষিত বেকার তরুণদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সোমবার (২২ জুন) সংসদে বাজেট বক্তৃতায় এই দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকারি চাকরিতে বর্তমানে চার লক্ষাধিক শূন্যপদ থাকলেও স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি অফিস-আদালতে খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ দেওয়া যেতে পারে, যা তাদের অভিজ্ঞতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি বিশ্বায়নের যুগে বৈশ্বিক কর্মবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে সরকারি বিনিয়োগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে তরুণরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

সরকারের প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প ও ভর্তুকি রয়েছে, চাকরিজীবীদের জন্য রয়েছে পে-স্কেল ও বোনাস। কিন্তু দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীদের জন্য এই বাজেটে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই, তাদের জন্য রয়েছে শুধু অবমাননা, অবহেলা আর অসম্মান।

আরো পড়ুন: তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার ভিডিও: ‘আমার বন্ধু মহাজাদু জানে’

সংসদে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ; যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে। দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। কিন্তু এই দেশ তাদেরকে কোনো সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছে না।’

তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকাশক্তি ছিল এই তরুণরাই। বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। ২০২৪ সালের জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল স্বৈরাচার তাড়াতে। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও সেই স্বৈরাচারের বিষদাঁত এখনো ভাঙা যায়নি। খুনি হাসিনা ও তার দোসররা এত মানুষ হত্যার পরেও বিন্দুমাত্র অনুতপ্ত নয়, বরং তারা এখনো চারদিকে সন্ত্রাস জারি রেখেছে এবং জোর গলায় হুমকি দিচ্ছে।’

নুসরাত তাবাসসুম আরও বলেন, খুনি হাসিনা তার সিংহাসন টিকিয়ে রেখেছিল কালচারাল ফ্যাসিস্টদের ব্যবহার করে। সংস্কৃতির প্রতিটি অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধকে তারা দখল করে নিয়েছিল। এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের মোকাবেলা করতে এবং নিজস্ব দেশীয় কালচার ও ইতিহাস-ঐতিহ্য রক্ষা করতে সরকারকে আরও জোরালো ভূমিকা ও কার্যকর প্রচেষ্টা নেওয়ার জোর দাবি জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence