দেশে ফিরেছেন হাসনাত

২৩ জুন ২০২৬, ০৪:৪৪ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১৩ জুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির অধীন অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত একটি আলোচনায় অংশ নিতে যুক্তরাজ্যে যান হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে একই অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম, সাবেক গুম কমিশন সদস্য নাবিলা ইদ্রিস এবং ড. আলিয়ার হোসেন যোগ দেন।

অনুষ্ঠানস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। গত ১৯ জুন ক্যামব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহসহ এনসিপির চার নেতাকর্মীর বিরুদ্ধে ‘বেধরক মারধর’ করার অভিযোগ তুলে মামলা করে আওয়ামী লীগের এক কর্মী।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬