বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

২৩ জুন ২০২৬, ০৪:২৩ PM
নলকূপের পানি পানে অসুস্থ শিক্ষার্থীরা

নলকূপের পানি পানে অসুস্থ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে বিষক্রিয়ার কারণে অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনার বিবরণ দিয়ে জানান, সকাল সোয়া ১০টার দিকে এসাইনমেন্ট ও ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষে যাচ্ছিল, তখন হঠাৎ করেই অনেকে বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে অসুস্থ ৩২ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রান্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি। অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষক আরও জানান, ঘটনার পর বিদ্যালয় চত্বরের টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে মোড়ানো সাদা পেস্টের মতো এক ধরনের ক্রিম বা রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতকারী টিউবওয়েলের ভেতরের পানিতে এই বিষাক্ত পেস্ট মিশিয়ে দিয়েছিল এবং সেই পানি পান করার কারণেই শিক্ষার্থীদের মাঝে এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে টিউবওয়েলের পানিতে এই রাসায়নিক মিশিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9