সিলেটের সাবেক মেয়র কামরানকে হাসপাতালে ভর্তি

০৬ জুন ২০২০, ০২:৫৯ PM

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অত্যাধিক জ্বর রয়েছে বলে জানা গেছে।

কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার করোনা পজিটিভ শনাক্ত হয় শুক্রবার ( ৫ জুন) রাতে। এরপর থেকে উনার শরীরে জ্বর বেশি থাকায় আজ দুপুরে বাসা থেকে সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে এসেছি। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি তার বাবার রোগমুক্তির জন্য সিলেটসহ দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

শুক্রবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে বদরউদ্দিন আহমদ কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর গত বৃহস্পতিবার বদরউদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়।

 

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬