সংকটাপন্ন মোহাম্মদ নাসিম

০৬ জুন ২০২০, ১১:৫৬ AM

হাসপাতালে অচেতন অবস্থায় সংকটাপন্ন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ  নেতা মোহাম্মদ নাসিম। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে শুক্রবার মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাকে উচ্চমাত্রার ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে তিনি গভীর ঘুমে অচেতন রয়েছেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার (৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। পরে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী আজ বেলা ১১টায় মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আগামীকাল তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬