করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, লাশ রেখে পালালেন স্বজনরা

০৫ জুন ২০২০, ১২:৫২ PM

© সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার কিছুক্ষন পরই স্বজনরা লাশ ফেলে পালিয়ে গেছে।

এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত ওই ব্যক্তির লাশ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নং সিটে পড়ে রয়েছে। মৃত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সন্দু মিয়াকে করোনার উপসর্গ সন্দেহে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু তার অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে নেয়া হয়নি। পরে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের সৎ মা বেগম আক্তার জানান, কয়েক দিন ধরে তার জ্বর ছিল। কাল বিকালে পাতলা পায়াখানা হওয়ায় মদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ যুগান্তরকে জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল। অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায়নি। রাতে তিনি হাসপাতালে মারা যান। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে।

কন্ডিশন রিডিংয়ে উন্নতিই বোলিং সাফল্যের কারণ, বলছেন মেহেদী
  • ২৮ এপ্রিল ২০২৬
আটকে যেতে পারে শিক্ষকদের বদলি
  • ২৮ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আখতার গ্রুপে, পদায়ন ১৫ জেলায়
  • ২৮ এপ্রিল ২০২৬
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ ডক্টর বিলকিস ব…
  • ২৮ এপ্রিল ২০২৬
ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
  • ২৮ এপ্রিল ২০২৬
বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন
  • ২৮ এপ্রিল ২০২৬