হঠাৎ ব্রেন স্ট্রোক নাসিমের, অবস্থার অবনতি

০৫ জুন ২০২০, ১১:২০ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার( ৫ জুন) ভোর সাড়ে ৫টায় তার ব্রেন স্ট্রোক হয়। নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গতকাল মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছেন। গতকালই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। অতিরিক্ত সতর্কতা হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়।

বেলা পৌনে ১১টায় আল ইমরান চৌধুরী জানান বর্তমানে নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলছে।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬