প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে ফেসবুকে ছড়ানো তথ্য ভুয়া

০৪ জুন ২০২০, ০৮:৫৮ AM

© ফাইল ফটো

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্যগত বিষয়ে ছড়িয়ে পড়া তথ্যে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি পুরোনো অ্যাজমা সমস্যা রয়েছে। এ কারণে তিনি সিএমইচএ ভর্তি হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে যথারীতি পরীক্ষা করেন। তারা দেখেন, তার সোডিয়াম লেভেল যা থাকা দরকার সে তুলনায় সামান্য নিচে নেমে গেছে। এ কারণেই হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ ও বিশ্রামে রাখা হয়েছে তাকে।

তিনি জানান, গত দু’দিন হাসপাতালের কেবিনে থেকে প্রায় ১শ’ ফাইলে সই করেছেন প্রধান বিচারপতি। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

উল্লেখ্য, প্রধান বিচারপতির হাসপাতালে ভর্তির খবরে অনেক ভিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেসব তথ্য সবই ভুয়া এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত হওয়া গেছে।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬