গণস্বাস্থ্যের কিটে ত্রুটি, পরীক্ষা স্থগিত চেয়ে চিঠি

০৩ জুন ২০২০, ০২:৩৯ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের দুটি অংশের মধ্যে একটি অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না বিধায় বিএসএমএমইউকে ওই অংশ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার এই চিঠি দেয়া হয়।

বুধবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের যে দুটি অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট রয়েছে তার মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল একটু কম আসছে। এজন্য একটা অংশের কাজ স্থগতি রাখতে বলা হয়েছে। নতুন করে তা ডেভেলপের পর সেগুলো আবার দেয়া হবে।’

এ-সংক্রান্ত একটি নোট তুলে ধরে ফরহাদ বলেন, ‘সম্প্রতি জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন্ট শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে।

তিনি আরও বলেন, ‘এজন্য বলা হয়েছে, অ্যান্টিজেন্টের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফলাফল এসেছে, সেটার অনুমোদন দেয়ার ব্যবস্থা করেন।

সম্পর্কের জেরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই ছাত্রীকে মারধর …
  • ২৮ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ
  • ২৮ এপ্রিল ২০২৬
মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ১-১২তম নিবন্ধনধারীদের ফাইল 
  • ২৮ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় সমন্বয় ও গবেষণা জোরদারে শিক্ষামন্ত্রীর সঙ্গে …
  • ২৮ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬