স্ত্রী, পুত্র, পুত্রবধূসহ করোনায় আক্রান্ত নাসা গ্রুপের চেয়ারম্যান

০১ জুন ২০২০, ০৮:২৭ AM

© ফাইল ফটো

স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসেরও (বিএবি) চেয়ারম্যান।

রোববার (৩১ মে) নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পারিবারিক সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ দম্পতির ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তারা হাসপাতালে ভর্তি হন।

ওই সূত্র আরও জানায়, সপ্তাহ খানেক আগে ওয়ালিদ ও স্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়। পরে নজরুল মজুমদার ও তার স্ত্রীর উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে নমুনা নিয়ে যায়। পরীক্ষায় চারজনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ তৈরি শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপ। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। এছাড়া বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার, আবাসন, শিক্ষা ও পর্যটনখাতে বিনিয়োগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬