করোনায় একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

২৯ মে ২০২০, ০২:৩০ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। এছাড়াও একদিনে সর্বোচ্চ ২ হাজার ৫২৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৯০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৫ জনে।

গোসল করতে নেমে নিখোঁজ, বfল্কহেডের নিচে মিলল কিশোরের মরদেহ
  • ২৩ জুন ২০২৬
এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬