এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

২৩ জুন ২০২৬, ০৭:১৩ PM
পরীক্ষার খাতা ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার খাতা ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমা দেওয়ার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার খাতা পাঁচ কিস্তিতে বোর্ডে জমা দিতে হবে। একই সঙ্গে উত্তরপত্র সংরক্ষণ ও প্রেরণের ক্ষেত্রেও কঠোর নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন পরীক্ষা শেষে ওই দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে নিজে অথবা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক মারফত পুলিশ প্রহরাসহ নিরাপদ হেফাজতে প্রেরণের ব্যবস্থা করবেন। যদি হাতে হাতে প্রেরণ করা সম্ভব না হয়, তবে সময় উল্লেখ করে রেলওয়ে পার্সেলে ওই দিনই প্রেরণের ব্যবস্থা করতে হবে। 

এতে আরও বলা হয়, যদি হাতে হাতে অথবা রেলওয়ে পার্সেলে পরীক্ষার দিন প্রেরণ সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা শেষে সময় উল্লেখপূর্বক লিখিত উত্তরপত্র ভর্তি বস্তা/প্যাকেট/বাক্স সিলগালা করে ট্রেজারি/থানা হেফাজতে মালখানায় রাখতে হবে। খাতা জমা দেওয়ার তারিখগুলোতে ট্রেজারি/থানার মালখানা থেকে (সময় উল্লেখপূর্বক) বের করে সিলগালা না ভেঙে ট্রেজারি/থানার সার্টিফিকেটসহ পুলিশ প্রহরায় নিরাপদ হেফাজতে তিনি নিজে অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক (পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে।  

কোনো অবস্থাতেই লিখিত উত্তরপত্র অন্য কোনো ব্যবস্থায় প্রেরণ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই প্রথম কিস্তিতে ২, ৪, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র জমা দিতে হবে। ১৭ জুলাই দ্বিতীয় কিস্তিতে ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র; ২৪ জুলাই তৃতীয় কিস্তিতে ১৮, ১৯, ২২ ও ২৩ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র জমা দিতে হবে।

এছাড়া ৩১ জুলাই চতুর্থ কিস্তিতে ২৫, ২৭, ২৯ ও ৩০ জুলাইয়ের পরীক্ষার উত্তরপত্র এবং ৯ আগস্ট পঞ্চম কিস্তিতে ১, ২, ৪, ৬ ও ৮ আগস্টের পরীক্ষার সব উত্তরপত্র বোর্ডে জমা দিতে হবে।    

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬