ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ্কার

২৩ জুন ২০২৬, ০৭:১১ PM
মোছাম্মৎ শারমিন জাহান

মোছাম্মৎ শারমিন জাহান © ফাইল ছবি

ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে। পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি ভাগিয়ে নেন। বিগত সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। খোদ আওয়ামী লীগের সময়ে তিনি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বরখাস্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে। 

২০২০ সালে করোনা মহামারির সময় তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাস্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তিনি কারাবরণ করেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কারও করেছিলেন। এবার আবারও সাময়িক বহিষ্কার হলেন রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে) মোছাম্মৎ শারমিন জাহান নামের এই কর্মকর্তা।

সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। 

জানা যায়, সরকারি চাকরি বিধির তোয়াক্কা না করে শিক্ষা ছুটিতে চীনে গিয়ে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে ফিরেননি তিনি। তাছাড়া বিনা ছুটিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সঙ্গীও হয়েছিলেন তিনি। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। 

এছাড়া গতবছর জুলাইয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ২৩১ জন উল্লেখ করে একটি পোস্ট করে আলোচনায় এসেছিলেন তিনি।

জানা গেছে, শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মরত রয়েছেন তিনি। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দায়।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬