বেঁচে গেলেন চালক, মারা গেলেন টিম গ্রুপের সিওও

২৮ মে ২০২০, ১০:৫৪ AM

নিজের গাড়ি চালক থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের প্রধান অপারেটিং অফিসার (সিওও) আবদুল ওয়াদুদ। মঙ্গলবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে চিকিৎসার পর চালক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ মে টিম গ্রুপের সিওও ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ শনাক্ত হয়।

জানা গেছে, নিজের গাড়ির চালক থেকে করোনা সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। পরে তার পরিবারের সদস্যদের ও চালককে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওয়াদুদের পরিবারের সদস্যদের ও চালককে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।

এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬
‘১৯ দিন কেন, ছয় মাস না খেলেও কুমিরটির কিছু হবে না’
  • ২৩ জুন ২০২৬
ওয়ান ব্যাংক থেকে যেকোন সময় টাকা পাঠানো যাবে নগদে
  • ২৩ জুন ২০২৬