বরিশালে হাসপাতাল থেকে পালালেন করোনা আক্রান্ত রোগী

২৩ মে ২০২০, ০৭:২২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক রোগী পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া ওই রোগী ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা এলাকার বাসিন্দা।

জানা গেছে, করোনা পজিটিভ অবস্থায় গত ১৬ মে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। গতকাল শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয় পরীক্ষার আগেই শনিবার দুপুরে তিনি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্তি করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া রোগীর বিষয়ে ইতোমধ্যেই আমরা পুলিশকে অবহিত করেছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে করোনা সন্দেহভাজন ও করোনা পজিটিভ ৪ জন রোগী পালিয়েছে।

হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬