ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা

২৩ জুন ২০২৬, ০৮:২৭ PM
অবৈধ স্যালাইন কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অবৈধ স্যালাইন কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর © টিডিসি ফটো

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এসটিফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে, একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামের একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন তৈরি ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে জরিমানা করা হয়নি।

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় শনিবার অফিস খোলা ও তিনদিন বন্ধ নিয়ে শিক্ষা মন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হ…
  • ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬