মদের দোকান গর্ভপাতের ক্লিনিক খোলা রেখে উপাসনালয় বন্ধ নয়

২৩ মে ২০২০, ০৮:০৯ AM

করোনার সময় সব ধর্মীয় উপাসনালয়গুলো ‘দরকারি’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গীর্জা, সিনেগগ, মসজিদসহ সকল উপাসনালয় খুলে দিতে আমি গভর্নরদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের এখন কম নয়, বেশি করে প্রার্থনার প্রয়োজন।’ এসময় সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়ে শুক্রবার (২২ মে) হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ নির্দেশ দেন তিনি।

এর আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ধর্মীয় উপাসনালয়গুলো খোলার ব্যাপারে কিছু বিধিনিষেধ জারি করেছিল। বৃহস্পতিবারের আগ পর্যন্ত তা হোয়াইট হাউজ অগ্রাহ্য করে। তবে শুক্রবার ট্রাম্প পুরো দৃশ্যটাই বদলে দেন।

ট্রাম্প আরো বলেন, ‘কোন কোন গভর্নর গর্ভপাতের ক্লিনিক বা মদের দোকানকে জরুরি হিসেবে খোলা রেখেছেন অথচ চার্চ খোলা রাখেননি। এটা ঠিক না। প্রার্থনাকে জরুরি ঘোষণার মধ্য দিয়ে আমি এই অনাচারকে রুখে দিচ্ছি।’

সূত্র- এলএটাইমস

ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬