করোনা ও ডেঙ্গু— দুটিতেই আক্রান্ত এই সরকারি কর্মকর্তা

২২ মে ২০২০, ১২:০৩ PM
শরীফ মাহমুদ অপু

শরীফ মাহমুদ অপু

ডেঙ্গু ও করোনাভাইরাস- দুটিতেই আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শরীফ মাহমুদ জানান, জ্বর হলে প্রথমে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করতে দিলে ডেঙ্গু পজেটিভ আসে। পরে পুলিশের তত্ত্বাবধানে শের-ই-বাংলা নগর বালিকা মহাবিদ্যালয়ে করোনা নমুনা দেয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) করোনার রিপোর্টও পজেটিভ আসে।

করোনা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘করোনা ভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল’ গঠন করে। শরীফ মাহমুদ ওই সেলের সদস্য। তিনি নিয়মিত অফিস করতেন।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬