করোনার উপসর্গ নিয়ে সাবেক এমপি পুতুলের মৃত্যু

২২ মে ২০২০, ০৯:০৪ AM

© ফাইল ফটো

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন। 

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি সমস্যায় ভুগছিলেন কামরুন্নাহার পুতুল।

তিনি বলেন, কদিন আগে অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন কামরুন্নাহার পুতুল। সেখান থেকে আসার পর তিনি অসুস্থতা বোধ করেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। এখনো তার রিপোর্ট পাওয়া যায়নি।

আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের আগে কামরুন্নাহার পুতুল রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬